পোস্টগুলি

কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়

 মো. ইকবাল হোসেন, জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা,চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল বর্তমানে যতগুলো শারীরিক সমস্যা দেখা দেয়, তার মধ্যে অন্যতম গ্যাস্ট্রিক। এখন ছোট–বড়–বয়স্ক—সবাই এ সমস্যায় ভোগেন। এর একটি কারণ হচ্ছে খারাপ খাদ্যাভ্যাস। কোন খাবার গ্যাস্ট্রিক বাড়ায়? আটা-ময়দার তৈরি খাবার অনেক সময় গ্যাস বাড়ায়। উচ্চ আঁশের পাশাপাশি আটায় গ্লুটেন নামক প্রোটিন থাকে, যা আমাদের পরিপাকতন্ত্র সহজে হজম করতে পারে না। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের সমস্যা বেশি হয়। অতিরিক্ত মসলাযুক্ত খাবার ত্যাগ করতে হবে। কারণ, বেশির ভাগ মসলা পরিপাক করার মতো এনজাইম আমাদের শরীরে নেই। গরমে পেঁয়াজ, রসুন, হলুদগুঁড়া, কাঁচা মরিচ, লবণ ও তেলছাড়া অন্যান্য মসলা ব্যবহার না করাই উত্তম। অন্যান্য সুগন্ধিযুক্ত মসলা খেতে চাইলে গোটা মসলা ব্যবহার করা ভালো। অতিরিক্ত তৈলাক্ত খাবার চলবে না। সয়াবিন তেলে সম্পৃক্ত ফ্যাট অনেক বেশি। অধিক সম্পৃক্ত চর্বির কারণে তেল পরিপাকে বেশি সময় লাগে। ভাজা পোড়া খাবেন না। মাছ-মাংসের ঝোল বাদ দিতে চেষ্টা করবেন। খিচুড়ি, বিরিয়ানি ও পোলাওয়ের মতো ভারী খাবার এড়িয়ে চলুন। পরোটা, লুচি, চপ, শিঙাড়া ও ফ্রেঞ্চ ফ্রাই হজম হতে বেশি সম...

মাইলস্টোন ট্র্যাজেডি: কী ঘটেছিল সেদিন, কেন এত প্রাণহানি?

ছবি
  আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা। প্রতিষ্ঠানটির হায়দার আলী একাডেমিক ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে আজ। ঘটনায় ৩৫ জন নিহত হন। তাদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী, তিন জন শিক্ষক, তিন জন অভিভাবক ও বিমানের একজন পাইলট। আহতের সংখ্যাও কম নয়। আহত ১৭৫ জনের মধ্যে শিক্ষার্থীই ৬৩ জন। জানা যায়, গেল বছরের ২১ জুলাই কলেজের প্রজেক্ট-২ ভবনের প্রতিটি কক্ষে চলছিল পাঠদান। তৃতীয় শ্রেণির ক্লাসরুমে বসে ছিল শিশু শিক্ষার্থীরা। সবাই ছিল শ্রেণিকক্ষের পড়াশোনায় ব্যস্ত। দুপুর ১টায় ছুটি হয়। বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি ঢাকার বীর-উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও খুব কম উচ্চতায় থাকায় বিমানটির নিয়ন্ত্রণ আর ফিরে পাননি। শেষ পর্যন্ত ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দা...

কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামি আইনের চূড়ান্ত বিধান

ছবি
 ধর্ষণ মানবতা ও সমাজের বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ। আল কোরআনে সরাসরি আধুনিক পরিভাষার 'ধর্ষণ' শব্দটি ব্যবহার করা না হলেও, ইসলামি আইনশাস্ত্রে (ফিকহ) একে অত্যন্ত ভয়ানক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে ধর্ষণের শাস্তিকে অত্যন্ত কঠোরভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। নির্ভরযোগ্য রেফারেন্সসহ ইসলামে ধর্ষণের শাস্তি নিচে আলোচনা করা হলো: ১. হিরাবাহ (সন্ত্রাস বা ফাসাদ সৃষ্টি হিসেবে বিচার) ধর্ষণের সময় যদি জোরজবরদস্তি, অস্ত্রের ভয় দেখানো, অপহরণ বা দলবদ্ধভাবে আক্রমণ করা হয়, তবে ইসলামি স্কলারগণ একে 'হিরাবাহ' (সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা ত্রাস সৃষ্টি) হিসেবে গণ্য করেন। কোরআনের রেফারেন্স: “যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফাসাদ (অশান্তি) সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি হলো—তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে।” (সূরা আল-মায়েদা, আয়াত: ৩৩) অপরাধের ভয়াবহতা অনুযায়ী রাষ্ট্র বা বিচারক ধর্ষককে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন। ২. যিনা বিল জবর (...

জিজ্ঞাসাবাদ শেষে আজহারীকে ছেড়ে দিলো ইমিগ্রেশন পুলিশ

ছবি
 অবশেষে ইমিগ্রেশন ভোগান্তি শেষে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

চোখের কী হবে জানেন না, মাথার খুলিতে এত গুলি নিয়ে ঘুমাতে কষ্ট হয়।

ছবি
  আর্থিক কারণে অষ্টম শ্রেণির পর আর পড়াশোনার সুযোগ হয়নি অনিক হাওলাদারের (২০)। অন্য ভাইদের সঙ্গে তাঁকে কাজে নামতে হয়। অনিকের এমন বন্ধু আছেন, যাঁরা পড়াশোনা করছেন। তাঁরা গত জুলাইয়ের ছাত্র আন্দোলনে তাঁকে অংশ নিতে বলেন। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে গত ১৮ জুলাই আন্দোলনে যোগ দেন অনিক। সেদিনই তিনি পুলিশের গুলিতে আহত হন। অনিক বলেন, তাঁর চোখ-মুখ-মাথায় গুলি লাগে। দুটি চোখই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একটি চোখে আবছা দেখতে পান। অপর চোখটি আর ভালো হবে কি না, জানেন না। তা ছাড়া তাঁর মাথায় খুব যন্ত্রণা হয়। এই যন্ত্রণা নিয়ে ঘুমাতে খুব কষ্ট হয়। অনিকের বাড়ি মাদারীপুর সদরে। বাবা নুরুল ইসলাম। ষাটোর্ধ্ব এই ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর চার ছেলে ও তিন মেয়ে। চার ছেলের মধ্যে অনিক তৃতীয়। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন। ছেলেদের নিয়ে একসঙ্গে থাকেন নুরুল। তিনি পেশায় রিকশাচালক। তবে বয়সের কারণে এখন আগের মতো রিকশা চালাতে পারেন না। ছেলেরাই সংসার চালান। তবে ছেলেদের সবার নিয়মিত আয় নেই। তাঁরা রাজমিস্ত্রি, মালামাল সরবরাহে সহায়তাকারীর কাজ করেন। কয়েক বছর আগে অনিক একটি আইসক্রিম কোম্পানিতে যুক্ত হন। তিনি দোকানে দোকানে আইস...

কুতুবদিয়ায় বিদ্যুৎ'স্পৃ'ষ্টে ফারুকের মৃ'ত্যু

ছবি
 কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক নামে এক যুবক মারা গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুতায়িতের ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জুনাইদ আনছারী তাকে মৃত ঘোষণা করেন।  নিহত যুবক একই এলাকার মোহাম্মদ আকতার হোছাইনের পুত্র। সে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।  প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মো. আজিজ বলেন, দুপুরে মধ্যম কৈয়ারবিল আবদুল খালেকের মালিকানাধীন অটোরিকশা চার্জ ঘরে মোবাইল চার্জ দেওয়ার জন্য ডুকে, কিছুক্ষণ পর আমি গাড়ি বের করার জন্য ভেতরে গিয়ে দেখি সে মাটিতে পড়ে আছে।  ফারুক ২০২১ সালে  কুতুবদিয়া আইল্যান্ড হাই স্কুল  থেকে এসএসসি এবং ২০২৩ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি শেষ করেন। কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসরাফিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. ওমর ফারুক মারা হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে...

কুতুবদিয়া 'অক্টোবর ট্র্যাজেডি'র আজ ২৯ তম বর্ষপূর্তি।

ছবি
  কুতুবদিয়া  'অক্টোবর ট্র্যাজেডি'র  আজ ২৯ তম বর্ষপূর্তি। সেদিন ছিলো রবিবার। ১৬ অক্টোবর, ১৯৯৪। আমি সকালে কুতুবদিয়া থেকে মাত্র কক্সবাজারে এসেছি। বিকালের দিকে একটি ফোন পেলাম 'কুতুবদিয়া চ্যানেলে বরযাত্রী বোঝাই একটি ইঞ্জিন বোট ডুবে গেছে।'  আমার গ্রামের বাড়ি কুতুবদিয়ায় হওয়ায় স্বাভাবিকভাবেই ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আরো বিস্তারিত জানার জন্যে কুতুবদিয়া টেলিফোন অফিসে যোগাযোগ করলাম। জানলাম, দুপুর একটা'র দিকে কুতুবদিয়া চ্যানেলের উজানটিয়ার মুখে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায় । মাতবর বাড়ীর বরযাত্রী নিয়ে এটি মাতারবাড়ী কনে বাড়ীতে যাচ্ছিল। ঘটনার আকস্মিকতায় এবং কোনরকম জীবনরক্ষাকারী সরঞ্জাম না থাকায় খুব কম সময়ের ব্যবধানে নিভে যায় বেশ কিছু জীবন প্রদীপ। খবরটি সাথে সাথেই জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে আসে। ভয়েস অব আমেরিকা, বিবিসি, বাংলাদেশ টেলিভিশন এ' দুর্ঘটনার খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করে। দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেন এবং যথাসম্ভব সাহায্যের জন্যে জেলা প্রশাসনের প্রতি নির্দেশ দেন। এ...

রাজশাহী - Rajshahi

ছবি
(১) রাজশাহী শহরটাকে আমার কেমন যেন নিরীহ নিরীহ লাগে। পুরো শহরজুড়ে কোথাও কোন ফ্লাইওভার নেই, ঢাকা শহরের মতোন যানজট নেই, ট্রাফিক নেই। একটা থানা শহরের চেহারা যেমন হয় সাধারণত, রাজশাহী শহর ঠিক তেমনই— ফাঁকা ফাঁকা।  রাজশাহী শহরে প্রথম এসেছিলাম ২০১৮ সালে। বিয়ের কথাবার্তা বলার জন্যে। সেবারও মনে হয়েছিলো শহরটা কেমন যেন নিরীহ, গোবেচারা ধরণের। ঘরের একেবারে ভদ্র ছেলেটি যেমন হয়— কাজে-কর্মে নিপুণ, কিন্তু খুব বেশি আহ্লাদি নয়। মাছ-মাংশের চাহিদা নেই, শাক পাতা দিয়েই তার দিব্যি ভরপেট খাওয়া হয়ে যায়। রাজশাহী শহরও তেমনই। কাজের কাজ তারা সব করে, কিন্তু মাথার ওপরে ফ্লাইওভার নেই বলে, বহুতল ভবনে তার আকাশ ছেঁয়ে যায়নি বলে, রাস্তায় যেখানে সেখানে যানজট নেই বলে তার কোন মাথাব্যথা নেই, হাউকাউ নেই। ঘরের নিপাট, ভদ্র ছেলেটি। এদিক থেকে দেখতে গেলে ঢাকা শহরের সাঁই সাঁই উন্নতি হয়েছে। মাথার ওপরে একগাদা ফ্লাইওভার গজিয়েছে, রাস্তার নিচে গাড়িগুলো শুরু করেছে আমরণ অনশন। মহাখালিতে জ্যামে আটকে উত্তরা পৌঁছাতে গেলে তো জীবন যৌবন সব ফুরিয়ে যাওয়ার উপক্রম হয়। তারপরও ঢাকা শহরের উন্নতি হয়েছে। আকাশ ছোঁয়া দালান হচ্ছে চারদিকে। রাত হলে নগরী আরো জ...

অস্কার সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

ছবি
৯৫ তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে জার্মানির ছবি অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। ছবিটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের ছবিটি। ছবির গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা, সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে ছবিতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কত গভীরভাবে দাগ কাটে, তা দেখানো হয়েছে সিনেমায়। Bkash July এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে আর্জেন্টিনা ১৯৮৫ (আর্জেন্টিনা), ক্লোজ (বেলজিয়াম), ইও (পোল্যান্ড) ও দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড)। চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

চট্টগ্রাম ওয়াসার প্রতি লিটার পানিতে ৪০০ মিলিগ্রাম লবণ

ছবি
চট্টগ্রাম ওয়াসার পানির উৎস হালদা নদীতে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। লবণাক্ততা বেড়ে যাওয়ার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ওয়াসার সরবরাহ করা পানি। সংকট সমাধানে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ অন্যান্য শোধানাগার থেকে পানি নিয়ে ব্লেন্ডিংয়ের (মেশানোর) পর পানি সরবরাহ করতে শুরু করেছে। তবে শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হলে এই সংকট আরও জটিল আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।  চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়া কমিয়ে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। তাই উজানের পানি কমে যাওয়ায় কর্ণফুলী নদীর জোয়ারের পানি হালদায় প্রবেশ করছে। এতে মোহরা পানি শোধানাগার প্রকল্পে লবণাক্ত পানি পরিশোধন করতে হচ্ছে। পানি পরিশোধনের পরও কিছু লবণাক্ততা থেকে যাচ্ছে ওয়াসার পানিতে। গত ১৫ দিন ধরে এই সংকট দেখা যাচ্ছে। আমরা গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে নগরবাসীকে তা জানিয়েছি।' হালদা নদীর এই পয়েন্ট থেকে মোহরা পানি শোধনাগার প্রকল্পে পানি সংগ্রহ করা হয়। ছবি: সংগৃহীত চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা জানান, চট্টগ্রামে দৈনি...

ক্ষিপ্ত হয়ে ভক্তকে ক্যাপ দিয়ে পেটালেন সাকিব

ছবি
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়ান্টিতে স্মরণীয় জয়ের পর একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় গিয়েছিলেন সাকিব আল হাসান । সেখানে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। একটি ভিডিওতে দেখা যায়, সাকিবকে কাছে পেয়ে ভিড় জমান ভক্ত-সমর্থকরা। তার মধ্য থেকে একজন সাকিবের মাথার ক্যাপ টেনে নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মেজাজ ধরে রাখতে পারেননি সাকিব। ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ দিয়েই আঘাত করে বসেন ওই ভক্তকে। বাইশ গজে যেমন প্রতিপক্ষের ত্রাস, তেমনি বিজ্ঞাপনের বাজারেও তুমুল চাহিদা পোস্টার বয় সাকিবের। ম্যাচ শেষে গিয়েছিলেন ক্লথিং ব্র্যান্ডের প্রচারণায়। অনেকটা ফুরফুরে মেজাজেই ছিলেন এই অলরাউন্ডার। সকল কার্যক্রম শেষ করেছেন স্বতঃস্ফূর্তভাবেই। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই ফুরফুরে মেজাজ। হঠাৎ সাকিবের ক্যাপ টেনে নেয় একজন। বিরক্ত হয়ে মাথার ক্যাপ দিয়েই অনবরত আঘাত করতে থাকেন ওই ভক্তকে। এরপর গাড়িতে করে দ্রুত সেই স্থান ত্যাগ করেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক। মূলত সাকিবকে এক নজর দেখতে সেই আউটলেটের সামনে ভিড় করে অসংখ্য ভক্ত-সমর্থক। হুল্লোড়, হুলুস্থূল আর হুড়োহুড়ি এতোই বেশি ছিল যে, একসময় তাদের ভিড়ে আ...

সুস্থ থাকতে মেনে চলুন এই ১১টি টিপস

ছবি
প্রাত্যহিক জীবনের কাজের চাপ ও দৌড়ঝাপের মাঝে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। এর ফলে ওজনবৃদ্ধি, ডায়েবেটিজের মতো নানান রোগের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। ভুলেও সকালে নাস্তা করা বাদ দেবেন না। কারন সকালের নাস্ত করলে সন্ধে পর্যন্ত এনার্জেটিক অনুভব করবেন।  ১. এক দিনে অন্তত ৫ হাজার স্টেপ হাঁটুন। স্বাস্থ্যের পক্ষে খাবার যতটা জরুরি, ততটাই জরুরি রোজ হাঁটাচলা করা। খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা উচিত। সকালে আধ ঘণ্টা জোর কদমে হাঁটলে উপকার পেতে পারেন। সকালে সময় না-পেলে রাতে খাবার খাওয়ার পর আধ ঘণ্টা অবশ্যই হাঁটুন। ২. সুস্থ থাকার জন্য ৮ থেকে ১০ গ্লাস জল পান করা উচিত। এটি আপনাকে হাইড্রেট রাখবে ও খাবার হজম করতেও সাহায্য করবে। লাগাতার জল খেলে শরীরের সমস্ত টক্সিন অপসারিত হয়। কম জল পান করলে কোষ্ঠকাঠিন্য, ত্বকে শুষ্কভাব ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। ৩. ভুলেও প্রাতঃরাশ বাদ দেবেন না। ভরপেট প্রাতঃরাশ করলে সন্ধে পর্যন্ত এনার্জেটিক অনুভব করবেন। ৪. রাতে কম খাবার খাওয়া অভ্যেস করুন। রাতে কম খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। কারণ রাতে হজমের জন্য শরীরকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। তাই রাতে হাল্কা ও...