কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়
মো. ইকবাল হোসেন, জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা,চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল বর্তমানে যতগুলো শারীরিক সমস্যা দেখা দেয়, তার মধ্যে অন্যতম গ্যাস্ট্রিক। এখন ছোট–বড়–বয়স্ক—সবাই এ সমস্যায় ভোগেন। এর একটি কারণ হচ্ছে খারাপ খাদ্যাভ্যাস। কোন খাবার গ্যাস্ট্রিক বাড়ায়? আটা-ময়দার তৈরি খাবার অনেক সময় গ্যাস বাড়ায়। উচ্চ আঁশের পাশাপাশি আটায় গ্লুটেন নামক প্রোটিন থাকে, যা আমাদের পরিপাকতন্ত্র সহজে হজম করতে পারে না। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের সমস্যা বেশি হয়। অতিরিক্ত মসলাযুক্ত খাবার ত্যাগ করতে হবে। কারণ, বেশির ভাগ মসলা পরিপাক করার মতো এনজাইম আমাদের শরীরে নেই। গরমে পেঁয়াজ, রসুন, হলুদগুঁড়া, কাঁচা মরিচ, লবণ ও তেলছাড়া অন্যান্য মসলা ব্যবহার না করাই উত্তম। অন্যান্য সুগন্ধিযুক্ত মসলা খেতে চাইলে গোটা মসলা ব্যবহার করা ভালো। অতিরিক্ত তৈলাক্ত খাবার চলবে না। সয়াবিন তেলে সম্পৃক্ত ফ্যাট অনেক বেশি। অধিক সম্পৃক্ত চর্বির কারণে তেল পরিপাকে বেশি সময় লাগে। ভাজা পোড়া খাবেন না। মাছ-মাংসের ঝোল বাদ দিতে চেষ্টা করবেন। খিচুড়ি, বিরিয়ানি ও পোলাওয়ের মতো ভারী খাবার এড়িয়ে চলুন। পরোটা, লুচি, চপ, শিঙাড়া ও ফ্রেঞ্চ ফ্রাই হজম হতে বেশি সম...