পোস্টগুলি

ক্ষিপ্ত হয়ে ভক্তকে ক্যাপ দিয়ে পেটালেন সাকিব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্ষিপ্ত হয়ে ভক্তকে ক্যাপ দিয়ে পেটালেন সাকিব

ছবি
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়ান্টিতে স্মরণীয় জয়ের পর একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় গিয়েছিলেন সাকিব আল হাসান । সেখানে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। একটি ভিডিওতে দেখা যায়, সাকিবকে কাছে পেয়ে ভিড় জমান ভক্ত-সমর্থকরা। তার মধ্য থেকে একজন সাকিবের মাথার ক্যাপ টেনে নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মেজাজ ধরে রাখতে পারেননি সাকিব। ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ দিয়েই আঘাত করে বসেন ওই ভক্তকে। বাইশ গজে যেমন প্রতিপক্ষের ত্রাস, তেমনি বিজ্ঞাপনের বাজারেও তুমুল চাহিদা পোস্টার বয় সাকিবের। ম্যাচ শেষে গিয়েছিলেন ক্লথিং ব্র্যান্ডের প্রচারণায়। অনেকটা ফুরফুরে মেজাজেই ছিলেন এই অলরাউন্ডার। সকল কার্যক্রম শেষ করেছেন স্বতঃস্ফূর্তভাবেই। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই ফুরফুরে মেজাজ। হঠাৎ সাকিবের ক্যাপ টেনে নেয় একজন। বিরক্ত হয়ে মাথার ক্যাপ দিয়েই অনবরত আঘাত করতে থাকেন ওই ভক্তকে। এরপর গাড়িতে করে দ্রুত সেই স্থান ত্যাগ করেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক। মূলত সাকিবকে এক নজর দেখতে সেই আউটলেটের সামনে ভিড় করে অসংখ্য ভক্ত-সমর্থক। হুল্লোড়, হুলুস্থূল আর হুড়োহুড়ি এতোই বেশি ছিল যে, একসময় তাদের ভিড়ে আ...